বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছার চাঁদখালীতে অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২১, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছিলেন, অনুমোদন ছাড়া এসব কার্যক্রম পরিচালনার ফলে ধোঁয়া ও ছাই থেকে কৃষিজমি,বসতবাড়ি, শিক্ষার্থী ও পথচারীদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছিল। ২১ জানুয়ারি বুধবার দিনভর অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-উর-রশীদ ও পাইকগাছা উপজেলা প্রশাসনসহ যৌথভাবে অভিযান চালায়।

অভিযানে চাঁদখালীর ও ৫৩টি কয়লার চুল্লি ভেঙে উচ্ছেদ করা হয়। অভিযানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ ৭০ থেকে ৮০ জন অংশ নেন।

অভিযানকালে চাঁদখালী ইউনিয়নের তিনটি অনুমোদন বিহীন ইটভাটাগুলো
গড়েরডাঙ্গা নামক গেট সংলগ্ন এলাকায় অবস্থিত এডিবি ভাটা, বিবিএম ভাটা ও স্টার ভাটার চিমনি ভেকু মেশিনের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব ভাটায় মজুদ থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়। এছাড়াও গড়েরডাঙ্গা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে চাঁদখালী অভিমুখে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক কয়লা চুল্লির মধ্যে ৫৩ টি চুল্লি উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ। অভিযানে সার্বিক
সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, “পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে প্রশাসন কঠোর অবস্থানে আছে। অনুমতি ছাড়াা কোনো ভাটা বা চুল্লি চলতে দেওয়া হবে না এবং আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অভিযানের নেতৃত্বদানকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ফজলে রাব্বি বলেন, “ভবিষ্যতে কেউ অনুমোদন ছাড়া ভাটা বা চুল্লি চালালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পুনঃস্থাপনের সুযোগ থাকবে না।” স্থানীয়রা অভিযানের ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছেন।

একজন কৃষক বলেন,“ধোঁয়া ও ছাইয়ে ধান-সবজির ফলন কমে যাচ্ছিল। এভাবে যদি অভিযান চলমান থাকে, পরিবেশ ভালো হবে।” তবে ভাটা মালিকরা জীবিকার জন্য উদ্বিগ্ন। পরিবেশবিদরা মনে করেন, ব্যবসা বা জীবিকার যুক্তিতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি মেনে নেওয়া যায় না।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পুরুষদের যে ৫ গুণে হাবুডুবু খান নারীরা!

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন

মোবাইল কোর্টের মাছ নিধনের বদলে বিক্রি

পাক-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ : তালেবান সরকারের শতাধিক সদস্য নিহত

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, আটক ৩

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের প্রথম নির্বাচনী সভা

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন