রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দেশের নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চিলড্রেন ভয়েস

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ :  দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিলড্রেন ভয়েস অব হিউম্যানিটি। তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং সকল নাগরিকের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিতের তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে মঙ্গলবারশেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে মঙ্গলবার
রবিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ইম্পেরিয়াল ন্যাশনাল হাই স্কুল, বটমনিহোম বালিকা বিদ্যালয়, ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং মোহাম্মদপুর মারকাজুল তাতিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক জাইমা নূর বলেন, ওসমান হাদি শুধুমাত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক। যেখানে শিক্ষকতা করেছেন, সেখানকার শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। একজন শিক্ষকের এমন অকালে চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

তিনি বলেন, হাদির হত্যার কঠোর বিচার না হলে সন্ত্রাসীদের সাহস আরও বেড়ে যাবে এবং তারা নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিশুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একইসঙ্গে যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না।

ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিকা ফারজানা জানায়, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সুরক্ষা ও নিরাপত্তা চাই। হাদি চাচ্চুর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা জানায়, আমরা হাদি চাচ্চুর বিচার চাই। আমরা শান্তি চাই।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কয়রায় স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরন বিতরণ

ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তারেক রহমান:  জুয়েল

ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস, ‘ইনকিলাব জিন্দাবাদ’

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮

সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগ দিলেন ২১৭ নেতাকর্মী

কয়রায় রাকসুর জিএস আম্মারের বিরুদ্ধে শাস্তির দাবিতে বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা

সুন্দরবনে অবৈধ গুইসাপ ধরার অপরাধে ৩ জেলে আটক 

সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহা: আব্দুল খালেক এমপি

সাতক্ষীরা পৌরসভার চালতেতলায় আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা

বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’