বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রায় স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরন বিতরণ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ৫০ জন নারী উপকারভোগী সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডা এবং আইআরসি বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ও অংশীদারিত্বের মাধ্যমে সিসিএইচআর প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে তারই সহযোগিতায় এই উপকরণ (হাইজিন কীট) বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, প্রকল্পের ইউসি সারজাদ হোসেন সাজ, সিএফ দেবিকা রানী দাস, সিওয়াইভি সংগীতা সরদার প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানি বলেন, লবনাক্ত পানি ব্যবহারে কয়রার নারীরা স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। তাদেরকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা দরকার। নারীদের স্বাস্থ্য ঝুকি কমাতে এই স্বাস্থ্য সুরক্ষা ও উপকরন বিতরন একটি বাস্তবমুখী পদক্ষেপ। পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার বলেন, এই ধরনের উপকরন দুর্যোগ প্রবন কয়রা এলাকার জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা নারীদের ব্যাপক উপকারে আসবে। তিনি এ ধরনের কার্যক্রম চলমান রাখার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নিকট আহবান জানান।

প্রকল্পের ইউসি সারজাদ হোসেন সাজ বলেন, এ ধরনের কার্যক্রম চলমান রাখা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ডাঃ শহিদুল আলমের বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলিপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জমে উঠেছে সংসদ নির্বাচন, মূল প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত ইসলামী ও বিএনপি

সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার নিন্দা আশাশুনি প্রেস ক্লাব নেতৃবৃন্দের

ইমনের ইনিংসকে ম্লান করে শান্তর সেঞ্চুরি, শুভসূচনা রাজশাহীর

শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা, জনভোগান্তি চরমে

কলারোয়াতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত: সেনাপ্রধান

“প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রামের উদ্দ্যেগে কুড়িগ্রামে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ”

লাশ পোড়ানোর ঘটনার মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত