সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ

সারা দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে মোস্তফা কামাল লেখেন, একটি শক্তিশালী পশ্চিমা লঘু চাপের প্রভাবে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতের পর থেকে আগামীকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধা ৬টার মধ্যে দেশের বিভিন্ন জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অপেক্ষাকৃত হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর। মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অল্প কিছু জেলার ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, যেসব জেলার ওপর দিয়ে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে, সেগুলো হলো—খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ ও নাড়াইল; বরিশাল বিভাগের পটুয়াখালী ও বরগুনা।

এ ছাড়া যেসব জেলার ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে, সেগুলো হলো—খুলনা বিভাগে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট; বরিশাল বিভাগে পটুয়াখালী ও বরগুনা; চট্টগ্রাম বিভাগে ব্রাক্ষণবাড়িয়া; ঢাকা বিভাগে কিশোরগঞ্জ ও নরসিংদী; সিলেট বিভাগে হবিগঞ্জ ও মৌলভীবাজার।

পোস্টে মোস্তফা কামাল জানান, মঙ্গলবার সকাল ১০টার পর থেকে বিকেল ৬টার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়

মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি

মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি

ভ্যাটিকান ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ অংশ নেবে না

কয়রায় জামায়াতের ঈদ পুনমিলনী

আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর

সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

সাতক্ষীরায় ‘মাসিক ফুলকুঁড়ি’র চার যুগ পদার্পণ উপলক্ষে পাঠক আড্ডা ও ইফতার অনুষ্ঠিত

আশাশুনিতে গ্রাম আদালতের  ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক ডিআইও-১ মো. মনিরুল ইসলামের  বিদায় সংবর্ধনা