বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রায় দুই দিন পর নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ৯, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :; কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) দুপুর ১ টার দিকে আড় পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধা (৫০)এর মরদেহ ভেসে ওঠে। অপর আর এক জেলে মুকেন্দ মন্ডল (৪২) এর মরদেহ বিকাল ৫ টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর ত্রিমোহনায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২ জেলের মরদেহের পরিচয় স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে নদীর তীর ভারী হয়ে ওঠে। আংটিয়ারা নৌ-পুলিশের(ওসি) মোঃ. ফারুক হোসেন বলেন,নিহত উপেন মৃধা ও মুকেন্দ মন্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য,গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ওসমান গনি খোকন বলেন, মরা দেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যশোরে যুবলীগ ক্যাডার আরিফের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৪

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

৪৩ হাজার ভোটকেন্দ্রে থাকবে গোয়েন্দা নজরদারি : প্রেস সচিব

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯৪ কোটি ডলার

আশাশুনির খাজরায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক

সমবায় অধিদপ্তরকে শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা

আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ

কালীগঞ্জ মডেল মসজিদে জনবল নিয়োগ শেষে পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আশাশুনি সরকারি কলেজে ছাত্র শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ‎প্রোগ্রাম

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫