বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে বাঁধ কেটে ধানক্ষেতে লোনা পানি উঠানোর প্রতিকার প্রার্থনা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৯, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক ও মৎস্যচাষীর মৎস্য ঘেরের বাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে ধান ও মাছের ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে।

এছাড়া প্রতিবন্ধী পুত্রকে মারধর, কর্মচারীকে প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে। এব্যাপারে প্রতিকার চেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার বাটরা গ্রামের আলহাজ্ব ছহিল উদ্দীন সরদারের ছেলে আব্দুল জব্বার সরদার বাদী হয়ে একই গ্রামের মৃত গফুর সরদারের ছেলে মিলন সরদারের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগে প্রকাশ, বাটরা ও বালিয়াপুর মৌজায় বাদীর খরিদা, পৈত্রিক ও ভোগ দখলীয় ৩ বিঘা সম্পত্তিতে মৎস্য ঘের আছে। যাতে ধান ও মাছের চাষ করা হয়।মৎস্য ঘেরের পাশে বিবাদীর অনু: ৯ শতক সম্পত্তি আছে। বিবাদী বাদীর শত্রুপক্ষীয় লোকজনের পরামর্শে বাদীর সম্পত্তি জবর দখল পূর্বক মৎস্য ঘের করবে বলে দীর্ঘদিন ষড়যন্ত্র করে আসছে। চলতি মৌসুমে বাদী তার সম্পত্তিতে ইরি ধান রোপন করেছে। বিবাদী শত্রুতা বশতঃ গত ২৭ জানুয়ারী বেলা ২ টার সময় বাদীর মৎস্য ঘেরের বাধ কেটে নিয়ে নুনা পানি ঢুকিয়ে দেয়। জানতে পেরে বাদীর প্রতিবন্ধী পুত্র হাবিবুল্লাহ বাহার ঘটনাস্থলে গিয়ে পুনরায় বাধ নির্মানের চেষ্টা করলে তারা কিল, ঘুষি মেরে হাবিবুল্লাহর শরীরে ফোলা জখম করে এবং ঘেরের কর্মচারী সিরাজুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখায়। বাধ কাটায় অনুঃ ২২,০০০ টাকার ক্ষতি হয়েছে। তারা বাদী ও বাদীর পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে সায়েস্থা করবে বলে ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে।

বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান হয়েছে।

এব্যাপারে আশাশুনি থানায় যোগাযোগ করা হলে জানান হয়, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের ১২ নেতা কর্মী জামায়াতে যোগদান, সাতক্ষীরা-৩ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা

শিমুলবাড়ীয়া একতা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কালিগঞ্জে বিএনপির নির্বাচনী-পরবর্তী আলোচনা সভা”দল সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান,বহিষ্কৃতদের বিষয়ে কঠোর অবস্থান

খালেদা  জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের  উদ্যোগে দোয়া মাহফিল  অনুষ্ঠান

নূহ (আঃ) এর নৌকাঃ কুরআন বনাম বাইবেল

জাতীয় সংগীত গাইলেও ইরানিয়ান ফুটবলারদের নতুন প্রতিক্রিয়া