রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শিমুলবাড়ীয়া একতা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ

ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়ায় উৎসবমুখর পরিবেশে শিমুলবাড়ীয়া একতা সংঘের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শিমুলবাড়ীয়া একতা সংঘের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠান পরিচালনাকারী ও প্রধান নির্বাচন কমিশনার, ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সামসুর রহমান, ফিংড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শাহিনুজ্জামান শাহীন, সেক্রেটারি মাওলানা জুম্মান আলী, সহকারী সেক্রেটারি আল মুজাহিদ, শিমুলবাড়ীয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল্লাহ সরদার, বর্তমান ইউপি সদস্য ইউসুফ সরদার, ইউনিয়ন ম্যারেজ রেজিস্ট্রার মাওলানা আলাউল করিমসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে নবনির্বাচিত সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে তিনি সকল বিজয়ী সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
শিমুলবাড়ীয়া একতা সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন–২০২৫
নবনির্বাচিত সদস্যবৃন্দের তালিকা:
১. সভাপতি : মোঃ জয়নাল আবেদীন সরদার
২. সহ-সভাপতি : মোঃ রবিউল ইসলাম শান্ত
৩. সাধারণ সম্পাদক : মোঃ আমানুল্লাহ আমান
৪. যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ হাবিবুর রহমান বাবু
৫. সাংগঠনিক সম্পাদক : মোঃ জয়নাল আবেদীন (মাস্টার)
৬. সহ-সাংগঠনিক সম্পাদক : মোঃ আজিজুল ইসলাম ঢালী
৭. কোষাধ্যক্ষ : মাওলানা মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী
৮. দপ্তর সম্পাদক : মোঃ নাসির উদ্দিন
৯. ক্রীড়া সম্পাদক : বাবু জয়ন্ত মন্ডল
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে জামায়াতের নির্বাচনীয় মতবিনিময়

নিউ জার্সিতে একই পরিবারের তিন সদস্যকে হত্যা : পুলিশের গুলিতে ঘাতক নিহত

কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগ নেতার পদত্যাগ

কবর জিয়ারতের নিয়ম ও দোয়া

যাবজ্জীবনপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ শীর্ষনিউজ প্রতিবেদন

দুবাইকে জেতালেন মোস্তাফিজ

ফিলিস্তিনি চিকিৎসক ও ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলের পরিকল্পিত হামলা

সাতক্ষীরায় আগরদাঁড়ী পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগরে স্কুলছাত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে গণপিটুনি

দিল্লি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বললো ভারত সরকার