শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি টাওয়ারে নতুন ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করলো বাটা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ

সময় ডেস্ক : বাটা বাংলাদেশ সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সিএসডি টাওয়ারে তাদের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করেছে। এই নতুন সংযোজনটি বাটার রিটেইল যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং বাংলাদেশের বাজারে তাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করার ধারাবাহিক প্রয়াসের অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন বাটা বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মিস ফারিয়া ইয়াসমিন এবং সিএসডি -এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বাটা বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিটেইল ডিরেক্টর জনাব আরফানুল হক, হেড অব এইচআর জনাব মালিক কবির, হেড অব মার্কেটিং মিস নূসরাত হাসান এবং হেড অব ফ্র্যাঞ্চাইজি জনাব শাহজাহান সানি। এছাড়াও সিএসডি -এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেজর মীর ইখতিয়ার উদ্দিন আহমেদ, হেড অব সেন্ট্রাল প্ল্যান অ্যান্ড প্রোকিউরমেন্ট; লেফটেন্যান্ট কর্নেল মো. আসিফ আবদুর রউফ, হেড অব শপস অপারেশন; অবসরপ্রাপ্ত মেজর মো. শাখাওয়াত হোসেন খান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (মার্কেটিং ও কাস্টমার রিলেশনশিপ); এবং সিনিয়র ম্যানেজার, সিএসডি জনাব মো. শামসুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশ ও সিএসডি -এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নতুন বাটা আউটলেটটির আয়তন প্রায় ১,৫০০ বর্গফুট। এটি সিএসডি টাওয়ারের ভেতরে অবস্থিত, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি রিটেইল বিক্রয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মান ও সাশ্রয়ী মূল্যের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে এবং ভর্তুকিমূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে। সিএসডির মূল লক্ষ্য হলো নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত পরিবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে প্রতিরক্ষা কর্মীদের কল্যাণ নিশ্চিত করা। সিএসডি টাওয়ারে বাটার এই আউটলেটের মাধ্যমে নির্ধারিত সিএসডি গ্রাহকরা সহজে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের জুতা কিনতে পারবেন।

 এই পার্টনারশিপ বাটার রিটেইল সম্প্রসারণের দীর্ঘমেয়াদি লক্ষ্যকে সমর্থন করে এবং জাতীয় সেবা ও কল্যাণে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর প্রতি বাটার অঙ্গীকারের দৃঢ় প্রতিফলন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহা: আব্দুল খালেক এমপি

পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক সরঞ্জাম বিতরণ 

শিবপুরে ওয়ার্ডবাসীর বিবৃতি: দলত্যাগী ব্যক্তির সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই

গভীর রাতে লরি ভর্তি ১৭০০ লিটার পেট্রোল জব্দ

সাতক্ষীরায় সরকার নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা

‘মৃত্যুর পর জাভেদের সম্মাননা’ প্রত্যাখ্যান করলেন নায়কের স্ত্রী

সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া আহরণকারী আহত

কয়রায় প্রত্যাশি প্রকল্পের অবহিতকরন সভা 

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা