রবিবার , ১ মার্চ ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: ইরান-ইসরাইল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. হুমায়ূন কবীর।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে সংবাদিকদের এই কথা জানান তিনি।

ড. হুমায়ূন কবীর বলেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও তাদের সার্বিক সহায়তার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।”

এ ধরনের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট দেখা দেয় উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে, তাতেই তেমন কোনো সঙ্কট দেখা দেবে না।”

এদিকে, ইরানে ইসরাইলি হামলার জেরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রবাসী যাত্রীরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

রোববার ১১টার দিকে প্রবাসী যাত্রীদের দুর্ভোগ লাঘবে মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদে বেসরকারি সংস্থা ইউএস বাংলা, সৌদি এয়ারলাইন্স কয়েকটি ফ্লাইট চালু কয়েছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও এয়ার ইন্ডিগোসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট তাৎক্ষণিক বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেক যাত্রী।

রোববার দুপুরে যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য সকল সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। দেয়া হচ্ছে ফ্লাইটের সকল আপডেট।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি কাজী নাবিলের সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

খালেদা জিয়াকে  মানুষ ভালোবাসে বলেই তার জানাজায় কোটি কোটি মানুষ অংশ নিয়েছে-আব্দুর রউফ

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী

এখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি

ইরানে দ্রুত জয় চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু এখন চড়া মূল্য দিতে হচ্ছে

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পরামর্শ সভায় আলহাজ্ব মো. আব্দুর রউফ

সাতক্ষীরায় ‘মাসিক ফুলকুঁড়ি’র চার যুগ পদার্পণ উপলক্ষে পাঠক আড্ডা ও ইফতার অনুষ্ঠিত

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয়  দিবস পালনের প্রস্তুতি সভা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে  সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা

মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার