মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক সরঞ্জাম বিতরণ 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১৮, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
১৮ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জেন্ডার- রেস্পন্সিভ কোষ্টাল অ্যাডাপ্টেশন ( জিসিএ) প্রকল্পের আওতায় সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন সিপিপি’র উপ পরিচালক আলমগীর হোসেন, কয়রা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুকুমার কবিরাজ ও জিসিএ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মাসুদ কামাল।
বক্তব্য রাখেন জিসিএ প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট অফিসার ডানা শিকদার, মার্কেট ডেভেলপমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মাহফুজা আরা শশী, কৃষিবিদ আতিকুর রহমান, নারী স্বেচ্ছাসেবক খুকুমণি সরকার ও লক্ষীরাণী সরকার। অনুষ্ঠানে জিসিএ প্রকল্পের আওতায় উপজেলার দুর্যোগ প্রবণ ৫টি ইউনিয়নের ১২ টি ওয়ার্ডের ১২ টি নারী স্বেচ্ছাসেবক দলকে  পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে- মমিনুর রহমান মুকুল 

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ : নারীসহ আহত ৩

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শাখরা কোমরপুর বেইলি ব্রিজ মরন ফাদে পরিনত হয়েছে

কলারোয়া কলারোয়ায় ফুটবল প্রতিযোগীতা ও প্রশিক্ষণের উদ্বোধন

কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জের হাফেজ আব্দুল গফুর

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ান

আশাশুনিতে নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যান চাপায় শিশু নিহত

অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী