শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

‘মৃত্যুর পর জাভেদের সম্মাননা’ প্রত্যাখ্যান করলেন নায়কের স্ত্রী

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৩, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ইলিয়াস জাভেদ, অভিনেতা ও নৃত্য পরিচালক। অভিনয়-নৃত্যের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রকে উপহার দিয়েছেন অনন্য এক সময়। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে বুধবার (২১ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে, স্বামী জাভেদের মৃত্যুর পর শোকাহত ডলি চৌধুরী একাধিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার বক্তব্যে ইলিয়াস জাভেদের জীবদ্দশায় স্বীকৃতি না পাওয়ার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।

ডলি চৌধুরী স্পষ্ট করে বলেছেন, ‘জীবিত অবস্থায় যদি তার (ইলিয়াস জাভেদ) মূল্যায়ন না করা হয়, যদি তার কর্মস্থল থেকেই তাকে সম্মান না দেওয়া হয়, তাহলে তিনি চলে যাওয়ার পর এসব সম্মাননা দিয়ে কী হবে? জাভেদ যা করেছে, তার বিনিময়ে আমি আর কোনো স্বীকৃতি চাই না। আমি এসব প্রত্যাখ্যান করছি।’

তিনি বলেন, ‘প্রায় ৫৫ বছর ধরে এই ইন্ডাস্ট্রির জন্য তিনি খেয়ে না খেয়ে পরিশ্রম করেছেন। তার যা ছিল, সবই দিয়ে গেছেন। এখন তিনি নেই। তার জন্য সবাই দোয়া করবেন।’

পারিবারিক তথ্যে জানা গেছে, ইলিয়াস জাভেদের আসল নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস। চলচ্চিত্রজগতে তার পথচলা শুরু নৃত্য পরিচালক হিসেবে। পরবর্তীতে নায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং একসময় নিজেকে প্রতিষ্ঠিত করেন শক্তিশালী চরিত্রাভিনেতা হিসেবে।

জন্মসূত্রে পাকিস্তানি হলেও অভিনয়ের টানে ষাটের দশকে বাংলাদেশে পাড়ি জমান ইলিয়াস জাভেদ। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জাভেদ। ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।

জাভেদ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে, ‘মালকা বানু’, ‘নিশান’, ‘পাপী শত্রু’, ‘রক্ত শপথ’, ‘সাহেব বিবি গোলাম’, ‘কাজল রেখা’, ‘অনেক দিন আগে’, ‘আজও ভুলিনি’, ‘কঠোর’, ‘মা বাবা সন্তান’, ‘রাখাল রাজা’, ‘রসের বাইদানী’, ‘জীবন সঙ্গী’, ‘আবদুল্লাহ’ প্রভৃতি।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র উপদেষ্টা আবুল কালাম আযাদ এর সুস্থতা কামনা 

বিধবা ভিক্ষুকের ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

গভীর রাতে লরি ভর্তি ১৭০০ লিটার পেট্রোল জব্দ

বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়

ফিলিস্তিনি চিকিৎসক ও ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলের পরিকল্পিত হামলা

খুলনায় মশার কয়েল কারখানায় আগুন

সাবেক এমপি কাজী নাবিলের সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ…অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ

দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ

জাতিসংঘের জরিপে সাতক্ষীরা -৩ সহ বিএনপি ১৬৫ টি আসনে এগিয়ে……কাজী আলাউদ্দীন