শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আমি আপনাদের ছেড়ে যাবো না, বিপদে আপদে পাশে থাকবো… মনিরুল হাসান বাপ্পী

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনা-৬ আসনের সদ্য সমাপ্ত নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন আগামীর বাংলাদেশ বিনির্মানে দেশের মানুষ আস্থা রেখেছে বলেই বিএনপির এতবড় বিজয় অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে সরকার গঠনের পর পর্যায়ক্রমে তা বাস্তবায়ন হবে।

তিনি বলেন, আমার নির্বাচনে বিনা পারিশ্রমে এই এলাকার মানুষ দিনরাত কাজ করেছেন। বিশেষ করে সনাতনী ভোটাররা যেভাবে আমাকে সমর্থন ও সহযোগিতা করেছেন, এই ঋণ কোনদিন শোধ হবার নয়। বাপ্পী বলেন নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম আপনাদের ছেড়ে যাবো না। আমি আমার কথা রক্ষা করবো ইনশাহাল্লাহ। কাউকে ভয় করার দরকার নাই। আপনাদের কেউ কিছু করতে পারবে না। আপনারা নির্ভয়ে চলবেন, নির্বিঘেœ ব্যবসা করবেন। বিপদে-আপদে, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে থাকবো। বিএনপি সরকার গঠন করলে সনাতনী সহ এই এলাকার সকল মানুষ শান্তিতে এবং নিরাপদে থাকবেন। আমি আপনাদের সাথে নিয়ে অবহেলিত এই জনপদের উন্নয়নে কাজ করতে চাই।

তিনি ১৪ ফেব্রুয়ারী শনিবার দিনভর নির্বাচনী এলাকা পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে এলাকাবাসীর সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ-সব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম নান্নু, এসএম শামীম কবির, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, জেলা বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, শেখ ইমাদুল ইসলাম, জিএম আব্দুস সাত্তার, খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, মোস্তফা মোড়ল, শেখ ইমামুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, আসাদুজ্জামান ময়না, ইব্রাহিম গাজী, আবু মুছা সরদার, আমিনুর রহমান সরদার, ইমরান সরদার, লক্ষীরাণী গোলদার, বাসন্তী মন্ডল, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, শামীম জোয়ার্দার, মোল্লা ইউনুস আলী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, ওবায়দুল্লাহ সরদার,বিএম আকিজ উদ্দিন, ফয়সাল রাশেদ সনি, কিশোর কুমার মন্ডল, নাজমুল হুদা মিন্টু, নাজীর আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বরজিৎ ঘোষ দেবেন,সদস্য সচিব সাদ্দাম হোসেন ও ওবায়দুল্লাহ সরদার। মনিরুল হাসান বাপ্পী কপিলমুনি, হরিঢালী, লতা, সোলাদানা, রাড়ুলী, চাঁদখালী ও সুড়ীখালী বাজারে দলীয় নেতাকর্মী, কর্মী সমর্থক ও সনাতনী সম্প্রদায়ের মানুষ সহ বিভিন্ন শ্রেণিপেশার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বঙ্গোপসাগর থেকে অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিনিময়

নয়াপল্টনে ফিরল প্রাণচাঞ্চল্য, নেতাকর্মীদের সরব উপস্থিতি

আশাশুনিতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত : প্রণয় ভার্মা

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মমতার

আহছানিয়া মিশনের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সরকার নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল