শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৭, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: গণতান্ত্রিক সংগ্রাম আপোষহীন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী) সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের হাসপাতাল মোড়ে ৮নং ধুলিহর ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. মিনহাজ মোরশেদ এর সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ়তা ও সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝে বেঁচে আছেন। তাঁর জানাযায় কোটি কোটি মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তাকে দেশের মানুষ কত বেশী ভালোবাসে। সব ভালোবাসার প্রতিফলন ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ সকলের ভোট ও ভালোবাসায় আগামীর প্রধানমন্ত্রী হবেন জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রোকনুজ্জামান জুয়েল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু, সাধারণ সম্পাদক রাজ্জাক মোল্লা, যুবদল নেতা খোরশেদ আলম, শাহজাহান আলী, যুব নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।

এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ৮নং ধুলিহর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক দেছারুদ্দীন মামুন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় ভূমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দোয়া ও কোরআন খতম অনুষ্ঠানে মিঠু : খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ 

কয়রায় রাকসুর জিএস আম্মারের বিরুদ্ধে শাস্তির দাবিতে বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা

জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে- মমিনুর রহমান মুকুল 

শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

সাতক্ষীরায় চার আসনে জামায়াতের জয়

মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি

মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি

তেলের বাজারে বড় ধাক্কা, এক লাফে বাড়ল ১০ শতাংশ

৫.৪ মাত্রার ভূমিকম্পে সাতক্ষীরায় ব্যাপক ক্ষয়ক্ষতি : উৎপত্তিস্থল সাতক্ষীরা