বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে- মমিনুর রহমান মুকুল 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৭, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর জন্য ইহকাল ও পরকালের পার্থিব জীবন গঠনের জন্য বিভিন্ন বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মাওলানা মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বই বিতরণ করেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইহকাল ও পরকালের পার্থিব জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই জীবন গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি জ্ঞান, দক্ষতা এবং মানসিক বিকাশে সহায়তা করে। বই পড়ার মাধ্যমে শব্দভাণ্ডার বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি উন্নত হয় এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটে। বই মানসিক চাপ কমায়, সৃজনশীলতা বাড়ায় এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। সুন্দর জীবন গঠনে বইয়ের বিকল্প নেই।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, শাল্যে দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, এন বিবিকে দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা শাহাজুদ্দিন কবির প্রমুখ।

এ সময় শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসা, এন বিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসা ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর জন্য  স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বই বিতরণ করা হয়। এ সময় মা ফাউন্ডেশনের সদস্য ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার, বনে অবমুক্ত

ডাঃ ফখরুল ইসলামের ভাইয়ের মৃত্যুতে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস, ‘ইনকিলাব জিন্দাবাদ’

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের সাথে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের মতবিনিময়

জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, আহত ৬

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নে সরকারি জমি দখলে করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাছুদ

পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দেবর গ্রেফতার

হাদি হত্যার মূল আসামি বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় পুলিশের হাতে গ্রেপ্তার

সমুদ্রের নিচে ইরানের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন, বড় হামলার হুমকি ট্রাম্পের

জ্বালানি’র কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর