রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ডাঃ ফখরুল ইসলামের ভাইয়ের মৃত্যুতে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ

ফিরোজ শাহ :: বাংলাদেশ মেডিকেল কলেজের ইউরোলজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ ফখরুল ইসলামের ভাই, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ইন্তেকালে শোক ও সমবেদনা জানাতে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম।

রবিবার (১ ফেব্রুয়ারি) ডাঃ ফখরুল ইসলামের ভাই নুরুল ইসলানের মৃত্যুর সংবাদ শুনে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে পরিবারের খোঁজখবর নেন এবং নিজে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন ভদ্র, শান্ত স্বভাবের ও সমাজবান্ধব মানুষ। তার মৃত্যু এলাকাবাসীর জন্য একটি অপূরণীয় ক্ষতি।

সৌজন্য সাক্ষাৎকালে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, মৃত্যু আল্লাহ তায়ালার নির্ধারিত সত্য। এই শোকের সময় ধৈর্য ধারণের জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক ইকবাল হোসেন, বল্লী ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের কনসালটেন্ট ডাঃ রাশিদুজ্জামান, আখড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল্লাহসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

সাক্ষাৎ শেষে মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে বিএনপির ৫৯ নেতাকর্মী বহিষ্কার

ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা

কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

বড়দলে প্যানেল চেয়ারম্যান আফজালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট  উদ্বোধন

ফুলজোড় ও করতোয়া নদী রক্ষায় ঢাকায় তরুণদের প্রতিবাদ

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ, দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারস স্যাপার ৩০ ব্যাজের পূনর্মিলন অনুষ্ঠিত 

দিল্লি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বললো ভারত সরকার