শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আল্লাহর প্রতি ভরসা ও নবীর দোয়া ছিল যে যুদ্ধের আসল শক্তি

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৭, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার মধ্যকার প্রথম বড় সংঘর্ষ। বাহ্যিক দৃষ্টিতে এটি ছিল অসম এক যুদ্ধ। একদিকে সুসজ্জিত ও সংখ্যায় প্রায় এক হাজার মুশরিক, অন্যদিকে অল্পসংখ্যক ও সীমিত সামর্থ্যের তিনশ’ তেরো জন মুসলিম। কিন্তু এই যুদ্ধের প্রকৃত শক্তি ছিল ঈমান, আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক দোয়া।

যুদ্ধের সেই সংকটময় মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যে আকুল মিনতি করেছিলেন এবং আল্লাহতায়ালা যেভাবে ফেরেশতাদের মাধ্যমে মুসলিমদের সাহায্য করেছিলেন, তা কোরআন-হাদিসে বিশেষভাবে বর্ণিত হয়েছে।

হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে বদর যুদ্ধের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট হয়ে ওঠে। যুদ্ধের দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের বিশাল বাহিনী দেখলেন, তখন তিনি তার সাহাবিদের সংখ্যা ও সামর্থ্যের সীমাবদ্ধতা উপলব্ধি করলেন। কিন্তু এই বাস্তবতা তাকে হতাশ করেনি; বরং তিনি কিবলামুখী হয়ে দুই হাত উঁচু করে আল্লাহর দরবারে আকুল দোয়া করতে লাগলেন।

তিনি বলছিলেন, হে আল্লাহ! তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূরণ করো। যদি এই ক্ষুদ্র মুসলিম বাহিনী ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। -সহিহ মুসলিম: ১৭৬৩

এই দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রতি গভীর নির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি এত দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করছিলেন যে এক পর্যায়ে তার কাঁধ থেকে চাদর পড়ে যায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশু সহ ১০ জন অসুস্থ্য

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর কারাদণ্ড

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

কালীগঞ্জে বিএনপি সমর্থকদের সন্ত্রাসী হামলায় স্বতন্ত্র প্রার্থীর নারী, পুরুষ সহ ৮ জন সমর্থক আহত

কুড়িগ্রামে ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

গুম-খুনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক

শিক্ষার মান উন্নয়নে নিবেদীত প্রাণ হয়ে কাজ করবো- ঝাউডাঙ্গা কলেজে  আলহাজ্ব মো. আব্দুর রউফ 

অবশেষে মারা গেলেন ইত্যাদিতে চুল দিয়ে মাইক্রো টেনে ইতিহাস সৃষ্টি করা আঃ সবুর 

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের