সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৯, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক  : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সাতক্ষীরায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির ও ছাত্রজনতা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুুপুর ১২টার দিকে
খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সামনে অবস্থান নেন তারা। সকাল  থেকে সাতক্ষীরার বিভিন্ন ফেসবুক পেজ থেকে ঢাকার শাহবাগের ধারাবাহিকতায় সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয় হয়।

কর্মসূচিতে  উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন, আন্দোলনের অন্যতম সংগঠক সুহাইল মাহদীন (সাদী), আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আক্তারুল ইসলাম আক্তার, ছাত্র অধিকার পরিষদের আল ইমরান ইমুসহ অন্যরা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনে রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে পুলিশ ও র‌্যাব গ্রেপ্তার করেছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার মানুষ উন্নয়ন ও পরিবর্তন চাই  বলেই  ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ : আলহাজ্ব আব্দুর রউফ

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, আটক ৩

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লতার ধলায় ফুটবল একাদশ ফাইনালে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীর জামিন

পুরাতন সাতক্ষীরায় দাঁড়িপাল্লা প্রতিকের মিছিল ও সমাবেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছা বনানী সংঘের দোয়া মাহফিল

কয়রায় গন অধিকার পরিষদের সভাপতি সহ ১৬ নেতা কর্মীর জামায়াতে যোগদান

তামাক নিয়ন্ত্রণের অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ