সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগরের গাবুরায় অভিযোজন কৃষি চর্চা বাড়াতে কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৮, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :সরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জীবন-জীবিকার উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে।

এরই ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে গাবুরা ইউনিয়নের গাবুরা মৌজার ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের ২৩ জন নারী ও ২ জন পুরষকে ৩দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, “ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটি প্রজেক্ট টু ইমপ্রুভ ফুড সিকিউরিটি এ্যান্ড সাস্টেইনবল লাইভলিহুডস প্রকল্পের”প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ হাবিবুল্লাহ বাহার, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস প্রমূখ।

ইউপি সদস্য বলেন, বিভিন্ন সংস্থা বিভিন্ন সময়ে গাবুরাতে কাজ করলেও গাবুরাতে স্থায়ীভাবে কোন পরিবর্তন হয়নি। ফেইথ ইন এ্যাকশন যে কাজ করছে তাতে আমাদের গাবুরার মানুষের কোন না কোন পরিবর্তন আসবে। মনে রাখতে হবে যে, আমরা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করব যাতে মানুষের কাছে আমাদের হাত না পাততে হয়, বরং আমরা মানুষকে দান করব। সেজন্য ফেইথ ইন এ্যাকশনের কাজকে আমরা সবসময় সহযোগিতা করব।

প্রশিক্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, ফেইথ ইন এ্যাকশনের এই প্রশিক্ষণ অন্য প্রশিক্ষণের চেয়ে আলাদা। কৃষি বিষয়ক এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুকি হ্রাসে আগাম সর্তকবার্তা প্রচারের বিষয়ে সভা

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা, আটক ২

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙলো শ্রীলঙ্কা বোর্ড

তালা-কলারোয়ার ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯৪ কোটি ডলার

সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠান

১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ব্রহ্মরাজপুরে মরহুম আব্দুর গফফারের জানাযা অনুষ্ঠিত

২ কোটি টাকা বোনাস ঘোষণা হামজাদের জন্য ক্রীড়া উপদেষ্টার

আশাশুনির গদাইপুরে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ