মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা সদরের বাঁশঘাটা রাস্তা সামান্য বৃষ্টিতেই চরম ভোগান্তিতে এলাকাবাসী

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:: সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁশঘাটা এলাকায় মাটি খেকো চক্রের বেপরোয়া কর্মকাণ্ডে একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ড্রাম ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে অবৈধভাবে মাটি পরিবহনের ফলে রাস্তাটির কঙ্কালসার দশা তৈরি হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই সাধারণ মানুষের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিয়মনীতির তোয়াক্কা না করে এই রাস্তা দিয়ে ভারী যানবাহনে করে মাটি পরিবহন করছে। অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের কারণে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পিচ-খোয়া উঠে গিয়ে কাদা-পানিতে একাকার হয়ে গেছে। বর্তমানে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পিচ্ছিল হয়ে যায়, যার ফলে পথচারী ও ছোট যানবাহন চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীবাহী যানবাহন চলাচল করে। কিন্তু মাটি খেকোদের অত্যাচারে রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে যে, এখন পায়ে হেঁটে চলাই দায়। কাঁদার কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বিশেষ করে বয়স্ক ও শিশুদের দুর্ভোগের কোনো সীমা নেই।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এখনই যদি এই মাটি খেকো চক্রকে থামানো না যায় এবং রাস্তাটি সংস্কার করা না হয়, তবে অচিরেই এই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অবিলম্বে অবৈধ মাটি পরিবহন বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নাঈম-শাবনাজের মেয়েকে বিয়ে করলেন গাজী মাজহারুল আনোয়ারের ভাতিজা

আকবর ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ 

ক্রীড়া ক্ষেত্রে নারী-পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা

বল্লী ইউনিয়নের ঘরচালা ও রায়পুরে আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

স্বেচ্ছা নির্বাসনে’ যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ  

নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

সাতক্ষীরার পর্যটন ও কর্মসংস্থান: অমিত সম্ভাবনা ও আগামীর পথরেখা

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

সাতক্ষীরা জেলার দায়িত্ব গ্রহণ করলেন মোঃ আরেফিন জুয়েল,বিপিএম