নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, সদ্য সাবেক সদস্য সচিব বারবার কারাবরণকারী, আওয়ামী ফ্যাসিস্ট ক্রসফায়ার এর লিস্টেড, ১৯৮৮ সাল থেকে অদ্যাবধি জনগণের ভোটে নির্বাচিত ৩৮ বছরের সফল চেয়ারম্যান গণমানুষের প্রাণপ্রিয় নেতা মো. আব্দুল আলিম এরঁ জন্য জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়নের দাবীতে সাতক্ষীরায় বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস গেটের সামনে সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের আহবায়ক সাইফুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব মো. ফারুক হোসেন, সদর থানা জাসাসের আহ্বায়ক আব্দুল কাদের, খ্রিস্টান ধর্মীয় নেতা মহিদুল রানা, লাবসা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, লাবসা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফাহমিদা জামান মিতু, ৪,৫ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি প্রমুখ।
সাতক্ষীরা-২ আসনের সংসদ-সদস্য পদে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমানুষের মানুষের প্রাণপ্রিয় নেতা মো. আব্দুল আলীমের অনুসারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা ঘোষিত বিএনপির বহিষ্কৃত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে চেয়ারম্যান মো. আব্দুল আলীমকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান। চেয়ারম্যান আব্দুল আলীম এর মনোনয়নের দাবিতে সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস এর সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল ব্যানার প্লাকার্ড সহকারে বের হয়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে শহরের আমতলা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সাতক্ষীরাবাসীর আশা আকাঙ্খার বিপরীতে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দলীয় সমর্থক, ভোটার ও সাধারণ মানুষের নয়নেরমণি যোগ্য প্রার্থী বারবার কারাবরণকারী ও ত্যাগী নেতা চেয়ারম্যান আব্দুল আলিমকে বঞ্চিত করে বিতর্কিত বিএনপি’র বহিষ্কৃত ও বিতর্কিত নেতা মো. আব্দুর রউফকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আশা-আকাঙ্খা নষ্ট করা হয়েছে। সাতক্ষীরা-২আসনে জামায়াতের দাঁড়িপাল্লার বিরুদ্ধে টক্কর দিতে এবং ধানের শীষের বিজয় লাভ করতে চেয়ারম্যান আব্দুল আলীম বিএনপির যোগ্য প্রার্থী। দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী ২৩ নভেম্বর কঠোর আন্দোলন ও কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
বক্তারা সাতক্ষীরা-২ আসনে সংসদ-সদস্য পদে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যোগ্য প্রার্থীর চেয়ারম্যান মো. আব্দুল আলীম এর নাম ঘোষণার দাবি জানান। এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
















