সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

চাঁদাবাজরাই এখন সংখ্যালঘুদের কাছে ভোট চাইছে

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৬, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরপরই খুলনার ‍ডুমুরিয়া উপজেলায় চাঁদাবাজি, দোকান ভাঙচুর ও সংখ্যালঘু ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

তিনি অভিযোগ করেন, যারা ৫ আগস্টের পর ডুমুরিয়ায় চাঁদাবাজি ও ভাঙচুর চালিয়েছে, তারাই এখন আবার সংখ্যালঘুদের কাছে গিয়ে নিরাপত্তা দেয়ার নামে ভোট চাইছে। তিনি বলেন, চাঁদা, কার্ড আর মিথ্যার রাজনীতি দিয়ে বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না।
রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার, গজেন্দ্রপুর, রামকৃষ্ণপুর, চুকনগর বাজার, আন্দুলিয়া ও কৃষ্ণনগরে পৃথক গণসংযোগ, নির্বাচনী জনসভা ও মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি ডা. হরিদাস মন্ডলের সভাপতিত্বে ও তরুণ সরদারের পরিচলনায় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কাইয়ুম আল ফয়সাল, মো. আশরাফ হোসেন, তরুন কুমার সরদার, অধ্যাপক শাহীন হোসেন, প্রশন্ন বিশ্বাস, বিধান ঢালী, মো. নজরুল ইসলাম, তাজকিয়াতুল আউরিয়া, রফিকুল ইসলাম, আব্দুল গফ্ফার, তাপস কুমার হালদার, শক্তি রায়, উজ্জ্বল ঢালী, অবনিশ, অমিত কুমার, বুদ্ধদেব প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই……মুহাদ্দিস রবিউল বাশার

পাইকগাছায় বিএনপি অফিস ভাংচুরের প্রতিবাদ সভায়…. মনিরুল হাসান বাপ্পী

সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ

কয়রায় স্থানীয় জনগোষ্ঠির অংশ গ্রহনেঅ ভিযোজন পরিকল্পনা বিষয়ে সভা

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর

আশাশুনিতে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা

২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন এনসিপির নাহিদ

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

জকসুর নেতৃত্বে জবি সাংবাদিক সমিতি দখলের চেষ্টার অভিযোগ ছাত্রদলের