বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: শিক্ষাখাতে প্রশাসনিকভাবে কোনো ধরনের দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন নবনির্বাচিত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নবনির্বাচিত শিক্ষামন্ত্রী বলেন, মব করে পরীক্ষা বন্ধ করা বা অটোপাসের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে। বিগত সময়ে বিভিন্ন প্রকল্পের নামে যারা অর্থ অপচয় করেছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে।

এসময় দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

এহসানুল হক মিলন বলেন, শিক্ষাখাতে প্রশাসনিকভাবে কোনো ধরনের দুর্নীতি বা তদবির

বাণিজ্য সহ্য করা হবে না।

এরপর ভর্তি বাণিজ্য বন্ধে মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা তদবিরবিহীন কীভাবে ও কে কোথায় ভর্তি হবে, তার জন্য একটি অ্যাপস করার প্ল্যান আছে। এতে ভর্তি নিয়ে আর কোনো বাণিজ্য হবে না।

স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, যথাযথ অনুমতি নিয়ে এবং শিক্ষার্থীরা নিরাপদ কি না ও ফায়ার এক্সিট আছে কি না—এসব সম্পন্ন করেই স্কুল করতে হবে। কোনো বাসা কিংবা গ্যারেজে স্কুল গড়ে তুলতে দেওয়া হবে না।

এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান এহসানুল হক মিলন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী

ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ…অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ

‘তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকবে না’ : মিয়াগোলাম পরোয়ার

ফেব্রুয়ারির ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৩১৫ মিলিয়ন ডলার

কয়রার মহারাজপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

আশাশুনির শ্রীউলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নে সরকারি জমি দখলে করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাছুদ

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখলের অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়: গয়েশ্বর