শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি ::সাতক্ষীরার তালা উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী জহর হাসান সাগর খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েজ অব টাইগার-এর তালা উপজেলা প্রতিনিধি এবং তালা প্রেসক্লাবের সদস্য। অভিযুক্ত নুরু ইসলাম খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

জহর হাসান সাগরের অভিযোগ, নুরু ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ইফতারের আগে হাজরাকাটি বাজারে তাঁদের মুখোমুখি দেখা হলে কথা–কাটাকাটির একপর্যায়ে নুরু ইসলাম তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনও হামলায় অংশ নেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত নুরু ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকের সঙ্গে কোনো মারামারির ঘটনা ঘটেনি।

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া দুঃখজনক। ভুক্তভোগী বা তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নুরু ইসলামের বিরুদ্ধে এর আগেও জমি দখলসংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্ট কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনায় খাদ্য কিনতেও ঋণ নিচ্ছে মানুষ

একইদিন অনুষ্ঠিত হচ্ছে গণভোট, বহু কাঙ্খিত ও উৎসবের ভোট আজ

বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্পের আওতায় পাইকগাছায় নদী পারাপার ও যাতায়াত ব্যবস্থা সহজ হচ্ছে

বাজেটে পরিচালন ব্যয় বাড়ছে ২৮ হাজার কোটি টাকা

সাতক্ষীরা শহর ৫নং ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধন

দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন

দেশে আড়াই লাখ টন জ্বালানি তেল মজুত রয়েছে : জ্বালানি বিভাগ