বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় যুবদলের বিশাল আনন্দ র‍্যালি

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৮, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৫ শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সমন্বয়ক ও সাবেক পৌর কাউন্সিল আইনুল ইসলাম নান্টার নেতৃত্বে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চায়না বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সিয়াম, জেলা যুবদলের সহসমন্বয়ক ফরিদ উদ্দিন ফরিদ, আলিমুজ্জামান আলিম, সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জিয়ারুল ইসলাম জিয়া, সৌর যুব দলের যুগ্ম আহবায়ক উজ্জল সাধু, কলারোয়া যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, কবির হোসেন, দেলোয়ার হোসেন, রাজু প্রমুখ। তারেক রহমান আসছে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে রাজপথ কাঁপছে এই স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর।

জেলা যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে আলিপুর ইউনিয়নসহ সাতক্ষীরার কয়েকটি অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী যুবনেতা আব্দুল্লাহ সিয়াম এর নেতৃত্বে আনন্দ র‍্যালিতে অংশ নেওয়ায়  বিশাল আনন্দ র‍্যালি রূপ নেয় জনসমুদ্রে। আনন্দ র‍্যালি পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবদলের নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও শক্তিশালী হবে বলে জানায় নেতাকমীরা। এসময় জেলা, উপজেলা,

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয়  দিবস পালনের প্রস্তুতি সভা

কালিগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রমজানে অনন্য নজির: একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ আদায়

৫.৪ মাত্রার ভূমিকম্পে সাতক্ষীরায় ব্যাপক ক্ষয়ক্ষতি : উৎপত্তিস্থল সাতক্ষীরা

বুধহাটা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স উদ্বোধন

আশাশুনির গাবতলায় রেকর্ডীয় ভোগদখলীয় জমি জবর দখল চেষ্টার প্রতিকার প্রার্থণা

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

৮ ইসলামী দলের মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক সরঞ্জাম বিতরণ 

নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা