মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১৮, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

শাহ জাহান আলী মিটন : নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার(১৮ নভেম্বর-২০২৫) সকাল ১০ তালা উপজেলার খেশরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে কমিউনিটি,জনপ্রতিনিধি,বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজ,সাংবাদিক এবং স্থানীয় জনগনের অংশগ্রহনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেশরা ইউনিয়নের নিরাপদ পানীয় জলের অভাব একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকার পানির প্রধান উৎসগুলি উচ্চ মাত্রার আয়রন,আর্সেনিক এবং লবনাক্ততায় দূষিত। যা স্থানীয় বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। এই এলাকার বেশির ভাগ মানুষ নিম্ম,মধ্যম আয়ের গোষ্ঠির। যার ফলে তাদের জন্য বিকল্প নিরাপদ জলের উৎষ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইউনিয়নের প্রায় ১৪ টি পিএসএফ থাকলে  ও তার অধিকাংশ দীর্ঘ দিন যাবত নষ্ট হয়ে পড়ে আছে।যার কারনে এলাকার সাধারণ মানুষদেরকে পানি কিনে খেতে হচ্ছে। তাছাড়া যাদের পানি কিনে খাওয়া সম্ভব হচ্ছে না তারা অগভীর নলক‚প থেকে আয়রন ও আর্সেনিকযুক্ত পানি খেয়ে জীবন ধারন করছে। যার কারনে বিভিন্ন রোগ ও চর্ম রোগের প্রভাব দেখা দেচ্ছে। এলাকার জনগনের জোড় দাবী সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের মাধ্যমে পরিত্যক্ত পিএসএফ গুলো অতি দ্রæত সংষ্কার করে এলাকার মানুষদের বিশুদ্ধ পানীর  চাহিদা মেটানো হোক।
 আলোচনা সভায়  পিএসএফ সংষ্কারের জন্য  অত্র ওয়ার্ডের ইউপি সদস্যকে সভাপতি রেখে ৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খেশড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ তাছমিন বেগম,
গ্রীনম্যান সংস্থার  সুজয় চক্রবর্ত্রী, মোঃ মুশফিকুর রহমান, ওমর আল ফাহাদ, ছাত্র ঐক্য  ফাউন্ডেশনের সদস্য মেহরাজ, একশনএইড বাংলাদেশের ইন্সেপিরেটর সুইট খান এবং সিডো সংস্থার প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

শুটিংয়ের জন্য পাহাড়ে ফিরলেন সজল-বুবলী

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

সাতক্ষীরার মানুষ উন্নয়ন ও পরিবর্তন চাই  বলেই  ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ : আলহাজ্ব আব্দুর রউফ

আলহাজ্ব আব্দুর রউফ এঁর ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগে গণজোয়ার

আল-হিকমাহ মডেল মাদরাসায় বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ  

সমাজে মাদক থাকবে না … প্রধানমন্ত্রীর এই অ্যাসাইনমেন্টে অভিযানে পুলিশ