রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১৫, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার (১৫ মার্চ) আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু সম্পর্কে বলা হয়, ‘আমরা পূর্ণ শক্তি দিয়ে তাঁকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব।’

দুই সপ্তাহ আগে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতনের ডাক দিয়ে দেশটির সঙ্গে এ যুদ্ধ শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিন অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন দীর্ঘ ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী ব্যবস্থা নিতে পারে? জবাবে তিনি বলেছেন, ‘আমি এই ‘‘সন্ত্রাসী’’ নেতাদের কারোরই জীবনবিমার নিশ্চয়তা দেব না।’

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা সদরের বাঁশঘাটা রাস্তা সামান্য বৃষ্টিতেই চরম ভোগান্তিতে এলাকাবাসী

প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও ডিজিটাল নাগরিকত্ব শীর্ষক শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ পবিত্র শবে বরাত

এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামিন পেলেন সেই ছরওয়ার আলম

সংস্কৃতির নামে অশ্লীলতা, দায় এড়াতে পারবেন না কেউ

শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা, জনভোগান্তি চরমে

রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ

‘ইনকিলাব জিন্দাবাদ’ নিয়ে জ্বালানি মন্ত্রীর বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

খালেদা জিয়ার মৃত্যুতে মৌতলায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

তিন দিন বন্ধের পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু