সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচির ৩ কোটি টাকার টেন্ডার লটারির মাধ্যমে বন্টন 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৪, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি : পাইকগাছায় ২০২৫-২০২৬ অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফ পি) এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ৪৯৬ টাকার উন্নয়ন কাজের টেন্ডার লটারির মাধ্যমে ঠিকাদারদের মধ্যে বন্টন করা হয়েছে।
প্রকল্পের আওতায় সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের রাস্তা সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে ৪ টি প্যাকেজে টেন্ডার আহ্বান করা হয়।  ২৪ নভেম্বর সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অংশগ্রহণকারী ঠিকাদার সহ সকলের উপস্থিতিতে লটারি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। লটারিতে  সোলাদানার ৬ নং ওয়ার্ডের ৯৯ লক্ষ ৫২ হাজার ৯০৪ টাকার ২ হাজার ৪২০ মিটার মাটির রাস্তা সংস্কার প্যাকেজের নির্বাচিত ঠিকাদার মেসার্স সাগর এন্টারপ্রাইজ। ২৪ লক্ষ ৫৯ হাজার ৭৩৬ টাকার সোলাদানার ৯ নং ওয়ার্ডের ২৩০ মিটার ইটের রাস্তা সংস্কার প্যাকেজের নির্বাচিত ঠিকাদার মেসার্স  আরাফ এন্টারপ্রাইজ। ১ কোটি ২৮ লক্ষ ৪৭ হাজার ৯৭৫ টাকার গড়ইখালীর ৫ নং ওয়ার্ডের ২ হাজার ১৫ মিটার মাটির রাস্তা ও ওয়াপদা বাঁধ সংস্কার প্যাকেজের নির্বাচিত ঠিকাদার কয়রার মেসার্স রাব্বী এন্টারপ্রাইজ,  ৫৫ লক্ষ ৩৫ হাজার ৮৮১ টাকার গড়ইখালীর ৩ নং ওয়ার্ডের ৮৩০ মিটার মাটির রাস্তা সংস্কার প্যাকেজের নির্বাচিত ঠিকাদার মেসার্স আব্দুস সালাম এন্টারপ্রাইজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, জামায়াত নেতা মুহাম্মদ শফিয়ার রহমান, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, ঠিকাদার আফজাল হোসেন, সাইফুল ইসলাম ও শেখ আব্দুল আজিজ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর

শিবপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

আশাশুনিতে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্টে ১,১৩০০০ টাকা জরিমানা

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল

ভোটের পর দিন সকালেই বেশিরভাগ আসনের ফলাফল জানা যাবে

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বেনাপোলে ৩ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ