বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৮, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব) উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা জেলার অনেক সুনাম রয়েছে। তরুণ সমাজকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজ আগামী প্রজন্মের ভবিষ্যত। বেশি বেশি খেলা-ধূলার আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে খেলার মাঠে রাখতে হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মাহামুদ হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মুহা: জিল্লুর রহমান, মোহিনী পারভীন প্রমুখ।

তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এ ৪টি ক্রিকেট দল অংশ নেয়। তারুণের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

আজ বাংলাদেশ দলের সঙ্গে জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৯০৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান   

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমলা হ্যারিসের

আশাশুনির খাজরায় রাস্তা নিয়ে সংঘর্ষ আহত-৮, আটক-৮

সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ

আশাশুনিতে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার-২

১০১৫ জন শ্রমিককে ঈদের আগে বেতন ভাতা পরিশোধ করল

আশাশুনির শ্রীউলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

কলারোয়ায় রেড ক্রিসেন্ট কলারোয়া উপজেলা টিমের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত