মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

প্রতাপনগরে ধানের জমি জিম্মী করে জোর করে লবন পানি উঠানোর অভিযোগ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ২:১০ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ধান চাষের জমি জিম্মী করে লোনা পানি তুলে মাছ চাষের উদ্যোগের অভিযোগ পাওয়া গেছে।

ঘুর্নিঝড়-বাঁধ ভাঙ্গা জলোচ্ছ্বস বেষ্টিত প্রতাপনগর ইউনিয়নে লোনা পানির ছোবল থেকে রক্ষা করে মিঠাপানির চাষাবাদে ইউনিয়নকে ভরে তুলতে জনগণকে সাথে নিয়ে সংগ্রাম শুরু করেন ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী। ২ বছর আগে তার সংগ্রামের সাথে মানুষ সায় দিয়ে লোনা পানি মুক্ত প্রতাপনগর গড়তে কাজ শুরু করেন। গত দুই বছরে ইউনিয়নে সবুজ বিপ্লব ঘটেছে। কেবল ধান চাষ নয় গাছগাছালী, সবজিসহ সবুজ ফসল ও গাছগাছালিতে ইউনিয়ন ছেয়ে গেছে। ফসল ঘরে তুলতে পেরে চাষীদের মন ভরে গেছে। কিন্তু এবছর ভিন্ন চিত্র গড়তে চেষ্টা করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, ৫নং ওয়ার্ডের খেয়াঘাটের দক্ষিণ পাশে ছোট স্লুইস গেট দিয়ে পানি নিস্কাশন ব্যবস্থা ছিল।

এলাকার পানি নিস্কাশনে গেটটি ব্যবহৃত হতো। মাদারবাড়িয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে শাহাদাৎ হোসেনের নেতৃত্বে সোমবার থেকে গেট দিয়ে লোনা পানি উঠানো হচ্ছে। পানি উঠানো বন্ধ না হলে এলাকার (প্রতাপনগর দক্ষিণ বিলের) ১০০০ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাবে। সাথে সাথে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এলাকার সার্বিক পরিবেশ নষ্ট হবে। চেয়ারম্যান আবু দাউদ আরও বলেন, আমি লোনা পানি উঠানো বন্ধ করতে গেলে একটি গ্রুপ অশ্লীল ভাষায় কথা বলে। বিষয়টি তদন্ত পূর্বক পদক্ষেপ গ্রহনের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

মহান বিজয় দিবসে গল্লামারির বধ্যভূমিতে বিপ্লবী সাংস্কৃতিক জোটের বৃক্ষরোপণ কর্মসূচি

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরায় স্কুল শিক্ষক নিয়োগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ

ইয়াবা বদিকে জামিন দিলেন হাইকোর্ট

প্রথমবার হামজা-শামিতের সামনে নেপাল

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়া