শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নারী এশিয়ান কাপ : প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৬, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। সিডনিতে এরই মধ্যে প্রথম হাফের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ দুইটিটি গোল হজম করলেও, উত্তর কোরিয়ার আরও তিনটি গোল বাতিল হয়েছে ভিএআরের সহায়তায়।

প্রথমার্ধ পুরোটাই উত্তর কোরিয়া আধিপত্য দেখিয়েছে। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে বাংলাদেশের গোলরক্ষককে ব্যস্ত রাখে কোরিয়া। ম্যাচের ১৩তম মিনিটে প্রথম গোলটি করে কোরিয়া। তবে কোরিয়ার ফরোয়ার্ড কিম কিয়ং–ইয়ংয়ের হ্যান্ডবলের কারণে এই যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।

২৬ মিনিটে আবারও বাংলাদেশের জালে বল পাঠায় কোরিয়া। তবে এবারও ভিএআরের সাহায্যে বেঁচে যায় লাল-সবুজরা। ৩১তম মিনিটে অফসাইডে বাতিল হয় কোরিয়ার তৃতীয় গোলটি।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে দুইটি গোল করে উত্তর কোরিয়া। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ–ঝং। বক্সের ভেতর প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করেছিলেন বাংলাদেশের অধিনায়ক আফিদা।

দ্বিতীয় গোলটি আসে প্রথম গোলের দুই মিনিট পর। ডি বক্সে ঢুকে কোণাকুণি শটে জাল খুঁজে নেন কিম কিয়ং–ইয়ং।

শক্তিমত্তায় উত্তর কোরিয়া থেকে বহুগুণ পিছিয়ে বাংলাদেশ দল। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১১২তম স্থানে, সেখানে উত্তর কোরিয়া রয়েছে ৯ নম্বরে। এশিয়ান কাপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরে যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ঝাউডাঙ্গা বাজারে পার্কিং করা ট্রাকে ধাক্কা, আহত ২

জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক

নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

সাতক্ষীরা জেলা চিংড়ী পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫

আল-হিকমাহ মডেল মাদরাসায় বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ  

আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত