বুধবার , ১১ মার্চ ২০২৬ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগরে গাবুরাতে ৪টি মৌজাতে ফেইথ ইন এ্যাকশনের আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১১, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ণ

পরিতোষ কুমার বৈদ্য :: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বেসরকারি সংগঠন ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থসহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৪টি মৌজাতে সকাল ৯:০০ টা থেকে দলে দলে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও নারীদের অধিকার নিয়ে আলোচনা ও র‌্যালী করা হয়।

উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে অংশ নেন নারী-পুরুষ দলের সভাপতি সহ দলের অন্যান্য সদস্যবৃন্দ সহ ফেইথ ইন এ্যাকশনের কর্মকর্তাবৃন্দ। গাবুরা ইউনিয়নে ৪টি মৌজাতে ২১৫ জন নারী, ৪৩ জন পুরুষ, ৪৭ জন কিশোরী ও ২৭ জন কিশোর উপস্থিত ছিল।

সূর্যদয় কিশোরী দলের সভাপতি সাদিয়া আক্তার বলেন, নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ, পরিবার ও দেশের উন্নয়নে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। নারী ও কিশোরী শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সমান সুযোগ থেকে বঞ্চিত হয় । আমরা কিশোরীরা যদি শিক্ষিত, সচেতন ও আত্মবিশ্বাসী হই, তাহলে আমরা আমাদের পরিবার ও সমাজকে এগিয়ে নিতে পারবো। তাই আমাদের লক্ষ্য হবে—শিক্ষা গ্রহণ করা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এবং নিজের অধিকার সম্পর্কে জানা।

আজকের এই নারী দিবসে আমরা অঙ্গীকার করি—আমরা নিজেদের দক্ষ করে তুলবো, অন্য কিশোরীদের পাশে দাঁড়াবো এবং একটি বৈষম্যহীন, সুন্দর সমাজ গড়তে কাজ করবো।

সুর্যমুখি নারী দলের সম্পাদক মোছা: মাজিদা খাতুন বলেন, নারীদের সমাজে বা পরিবারে এখনো সিদ্ধান্ত গ্রহণে সমান অধিকার দেওয়া হয় না। নারী দিবস এর আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে আমরা নিজেরা আত্মবিশ্বাসী হয়েছি এবং নারী অধিকার আদায়ে এবং সিদ্ধান্ত গ্রহণে ভবিষ্যৎ এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় দম্পতিকে অচেতন করে বসতবাড়ি থেকে স্বর্ণালংকার লুট

ফাহমী গোলন্দাজের ঢাকার দুই ফ্ল্যাটসহ ১৬ একর জমি ক্রোক

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

বড়দলে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগদানকারীদের শুভেচ্ছা জানাল সাতক্ষীরা ছাত্রদল

জামায়াতের ইফতার মাহফিলে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুলকে আমন্ত্রণ

উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন

সেনাবাহিনীর সহায়তা দরকার নির্বাচন উৎসবমুখর করতে প্রধান উপদেষ্টা

টেক্সাসে ৮ দিন পর নিখোঁজ কিশোরী ক্যামিলা মরদেহ উদ্ধার

দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ