শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দারুস সালাম মাদরাসা ও এতিমখানার আজীবন সদস্য সম্মেলন ও হাফেজদের পাগড়ী প্রদান

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৩, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কাশেমপুর দারুস সালাম মাদরাসা ও এতিমখানার আজীবন দাতা সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) দুপুরে কাশেমপুর বাইপাস সড়কের পাশে হাজী মার্কেটে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা সাগর এর সভাপতিত্বে আজীবন দাতা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ারুল ইলাহি, ডা. মহিদার রহমান, আজহারুল ইসলাম, প্রমুখ। মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলনে মাদরাসার নামে জমি ক্রয় করা ও কোরআনের হাফেজদের পড়াশুনার ব্যয় নির্বাহের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দ্বীনি প্রতিষ্ঠান এই মাদ্রাসার জমি ক্রয় করতে সকলকে শরিক হওয়ার আহ্বান জানানো হয়। এসময় দারুস সালাম মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআনের তিনজন হাফেজকে পাগলী পড়ানো হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম বেলালী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দারুস সালাম মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মীর আবুবক্কর।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মৌলভীবাজারের সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকারী ১০ জনকে আটক

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের

চাম্পাফুলে নবনির্বাচিত এম পি হাফেজ মোঃ রবিউল বাশারের সংবর্ধনা অনুষ্ঠিত

বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

জ্বালানি’র কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন পরিচলনা কমিটি গঠন

আশাশুনিতে নিখোঁজ শিশু আলভীর ৭ দিনেও সন্ধান মেলেনি

নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা

খামেনির মৃত্যুর পর নতুন অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

হেরে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী