বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

মাগুরায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১১, কার্যালয় ভাঙচুর

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: মাগুরায় ঈদের ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুগ্রুপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়। এছাড়া প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলামসহ অন্তত ১১ গুরুতর আহত হয়েছেন।

দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ৩শ জনের জন্যে ভিজিএফ কার্ড বরাদ্দ করা হয়। বুধবার বেলা ১১টার দিকে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন ওই কার্ড বরাদ্দের জন্য ৮নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে যান। এ সময় বরাদ্দকৃত কার্ডের মধ্যে থেকে একটি অংশ দাবি করেন আবুল হোসেন আবু নামে একজন বিএনপি কর্মী। কিন্তু ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলাম তাকে সেটি দিতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়টি নিয়ে রাত ৮টার দিকে উভয় পক্ষ বাটিকাডাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে আবুল হোসেন আবু সমর্থিতরা ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ তরিকুল ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করেন। এছাড়া প্রতিপক্ষের হামলায় আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিন, রহিলসহ আরো ১০ জন কমবেশি আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বলেন, “এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি র‌্যাব এবং সেনা সদস্যদের টহল রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মঙ্গলবার সকালে ঢাকায় আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স

কয়রা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্বাচনের তফশিল ঘোষণা হবে ৭ ডিসেম্বরের পরে : ইসি আনোয়ারুল

মেডিকেল বোর্ড চাইলেই খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে : সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে,

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে: সাকি

আশাশুনির বড়দলে খাল খননের উদ্যোগ ১২ হাজার বিঘা জমিতে সোনার ফসল ফলবে

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

কালিগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

আশাশুনিতে একই গ্রামে দু’ ঘন্টায় দু’জনের মৃত্যু

সাতক্ষীরার বিভিন্ন স্থানে আলহাজ্ব আব্দুর রউফ এঁর নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন