বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৮, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি : কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে  শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মনোযোগী করতে সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাতক্ষীরা পি এন মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় বৃত্তি পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। এ বৃত্তি পরীক্ষায় প্রাইমারি,মাদ্রাসা ও কিন্ডারগার্টেনসহ ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কোমলমতি শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষায় ৮০ থেকে ৯০ নম্বর পেলে সাধারণ গ্রেড এবং ৯১ থেকে ১০০ নম্বর পেলে ট্যালেন্টপুলে বৃত্তি দেয়া হবে। বৃত্তি পরীক্ষার হল গুলি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এসসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজলসহ এ্যাসোসিয়েশনের সদস্য শংকর কুমার, এস এম আমিনুর রহমান, মোস্তফা আল মারুফ, মোঃ জুয়েল রানা, শাহজাহান সবুজ, নাসির উদ্দিন, এস এম আনোয়ার হোসেন,সুভাষচন্দ্র মন্ডল প্রমুখ।

চলতি মাস ডিসেম্বরের মধ্যেই বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে জানিয়েছে সংগঠনের প্রধান।  এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : ফখরুল

ঢাকায় ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ডলার

আশাশুনির খাজরায় রাস্তা নিয়ে সংঘর্ষ আহত-৮, আটক-৮

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ান

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

সাতক্ষীরার ৫ হাজার ৬৮৬ রেমিট্যান্স যোদ্ধা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন

আশাশুনিতে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত: