বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে শিশুসহ ৩০ বাংলাদেশী কিশোর-কিশোরী

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২০, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশুসহ ৩০ জন বাংলাদেশী কিশোর-কিশোরী।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন সুত্রে জানা যায়, তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে অবৈধ ভাবে সীমান্ত পথে ভারতে পাচার হয়। পরে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে জেলখানায় পাঠানো হয়। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও সংস্থা আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আবাসস্থলে রাখে। অবশেষে ভারত-বাংলাদেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগ ও দুই দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের এই স্বদেশ প্রত্যাবর্তন হয়।

ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া  হবিগঞ্জ, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত  জানান, দেশে ফেরার পর ইমিগ্রেশনে তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

রাইট যশোরের প্রগ্রামার অফিসার তৌফিকজ্জামান জানান, ভারতে পাচারের শিকার এ শিশুসহ কিশোর-কিশোরীরা চাইলে পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে মানবাধিকার সংস্থাগুলো পূর্ণ সহযোগিতা করবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

লাশ পোড়ানোর ঘটনার মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

‘মৃত্যুর পর জাভেদের সম্মাননা’ প্রত্যাখ্যান করলেন নায়কের স্ত্রী

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ : নারীসহ আহত ৩

সারাদেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা, মাগফিরাত কামনা

মেডিকেল বোর্ড চাইলেই খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে : সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে,

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা

পাইকগাছায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনেও অব্যাহত অবস্থান কর্মসূচি 

পারুলিয়ার ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা

পাইকগাছায় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে…… মনিরুল হাসান

পাইকগাছা-কয়রার মানুষের সাথে ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে : এসএম মনিরুল হাসান বাপ্পী