বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনেও অব্যাহত অবস্থান কর্মসূচি 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৪, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ পাইকগাছায় তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি।
প্রতিদিনের ন্যায় ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে ৫৪ জন কর্মচারী।  নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে গত ২ ডিসেম্বর থেকে  কর্মবিরতির মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করে আসছে তারা। দাবি না মানলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন  অবস্থান কর্মসূচির অংশগ্রহণকারীরা।
৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহ সহ সব ধরনের রিপোর্ট রিটার্ন বর্জন অব্যাহত থাকবে বলে  বলে ও জানান তারা ।
এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান,  জাহিদুর রহমান, এসএম আরিফুজ্জামান, রাজীব গাঙ্গুলী, জিয়াউর রহমান জিন্নাত, অভিজিৎ মন্ডল, আজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলভিয়া আক্তার, জাহানারা জয়া, ফিরোজা খাতুন, নাজমা বেগম, রোজিনা খাতুন, স্মিতা দাশ , অনামিকা মন্ডল , শিরিনা ও রমানাথ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে  খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

জয়পুরহাটে কানে হেডফোন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারস স্যাপার ৩০ ব্যাজের পূনর্মিলন অনুষ্ঠিত 

ভাঙল সংগীতশিল্পী সালমার দ্বিতীয় সংসার

সারাদেশে বিএনপির ৫৯ নেতাকর্মী বহিষ্কার

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফিলিস্তিনি চিকিৎসক ও ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলের পরিকল্পিত হামলা

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা

সুপ্রিম কোর্টের ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুমোদন, অবকাশকালীন ছুটি ৬৩ দিন