বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভাঙল সংগীতশিল্পী সালমার দ্বিতীয় সংসার

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ

সময় ডেস্ক :  কণ্ঠশিল্পী সালমা আক্তার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা জানান তিনি।

পোস্টে সানাউল্লাহ নূরে সাগর লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুন্ন রেখে আমাদের বৈবাহিক জীবন সংসারের সমাপ্তি ঘটালাম। আশা করছি এই বিষয়টা নিয়ে নেগেটিভ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।”

সালমা ও সানাউল্লাহ নূরে সাগরের ঘরে রয়েছে একটি কন্যা সন্তান। সন্তানের মা হিসাবে সালমা চিরজীবন তার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবে বলেও জানান সানাউল্লাহ।

তিনি লিখেছেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও, আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চির কৃতজ্ঞ! ধন্যবাদ সবাইকে!’

উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে সালমার বিয়ে হয়েছিল ২০১১ সালে। পরের বছরই তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। তবে সাংসারিক ও দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালের নভেম্বরে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর ২০১৮ সালে ৩১ ডিসেম্বর ময়মনসিংহের ছেলে আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন সালমা।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আশাশুনিতে নব নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা

নারী এশিয়ান কাপ : প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ

পাইকগাছায় বিধবাকে কুপিয়ে হত্যা রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৬৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ, দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক