শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ, দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৩, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছায় বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিসিবি পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানসহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেশের এক ফ্রিল্যান্স সাংবাদিক তার প্রতিবেদনে শামীম ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বলে দাবি করেন। সেই খবর প্রকাশ হওয়ার পরই তদন্তের স্বার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শামীম। তবে তিনি এটাও জানান যে দায়িত্ব থেকে তার অব্যাহতি দোষ স্বীকার নয় বরং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তার দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

ফেসবুক পোস্টে শামীম লেখেন, সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিছিয়ে, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।

অব্যাহতির সিদ্ধান্ত কষ্টের হলেও প্রতিষ্ঠানের স্বার্থের বিবেচনায় এমনটা করেছেন জানিয়ে শামীম বলেন, এই সিদ্ধান্ত নেয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে।

তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিমুলবাড়ীয়া একতা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

আশাশুনিতে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা, শোডাউন ও পথসভা

এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৩৮ টাকা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ডলার

একইদিন অনুষ্ঠিত হচ্ছে গণভোট, বহু কাঙ্খিত ও উৎসবের ভোট আজ

নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা জারি, চলবে যেসব বাহন

কালিগঞ্জ সরকারি কলেজ থেকে এমবিবিএস এ চান্স প্রাপ্ত শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ’র সাথে মতবিনিময়

নয়াপল্টনে ফিরল প্রাণচাঞ্চল্য, নেতাকর্মীদের সরব উপস্থিতি

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন