বুধবার , ১১ মার্চ ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জয়পুরহাটে কানে হেডফোন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১১, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ


সময় ডেস্ক :: জয়পুরহাটের হালির মোড় এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে রিমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত রিমন আক্কেলপুর উপজেলার হালিরমোড় এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি পোল্ট্রি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের শব্দ না শুনতে পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দেবর গ্রেফতার

ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ…অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ

আশাশুনিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পাল

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের সাথে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের মতবিনিময়

আশাশুনির খাজরায় রাস্তা নিয়ে সংঘর্ষ আহত-৮, আটক-৮

নির্বাচনের তফশিল ঘোষণা হবে ৭ ডিসেম্বরের পরে : ইসি আনোয়ারুল

বাংলাদেশ যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

পাইকগাছায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনেও অব্যাহত অবস্থান কর্মসূচি 

ফাহমী গোলন্দাজের ঢাকার দুই ফ্ল্যাটসহ ১৬ একর জমি ক্রোক

আল্লাহর প্রতি ভরসা ও নবীর দোয়া ছিল যে যুদ্ধের আসল শক্তি