মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আজ বাংলাদেশে আসছে ফিফা ট্রফি

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ

সময় ডেস্ক :: চলতি বছরের জুনে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। বিশ্বভ্রমণের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আগামীকাল বুধবার ঢাকায় আসছে। বর্তমান গন্তব্য বাংলাদেশ।

আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসবে ট্রফিটি। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে বাংলাদেশে আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি।

ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে। বাংলাদেশ ভ্রমণ এই আয়োজনেরই অংশ।

জানা গেছে, কাল দুপুর থেকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে রাখা হবে বিশ্বকাপের মূল ট্রফিটি। তবে এই ঐতিহাসিক ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নেয়া নির্বাচিত কিছু ব্যক্তি ট্রফিটি দেখার এবং এর সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। ইতোমধ্যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বসবে ফুটবলের মহাযজ্ঞ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ফুটবলের পরিধি আরও বাড়ানোর যে স্বপ্ন, সেটি আলোর মুখ দেখবে ২০২৬ বিশ্বকাপে।

১৯৩০ সালে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ। সেই বিশ্বকাপের ট্রফির নাম ছিল ‘ভিক্টোরি।’ ‘ভিক্টোরি’ থেকে ‘জুলে রিমে ট্রফি’ হয়ে আরাধ্য শিরোপার আজকের নাম ‘বিশ্বকাপ ট্রফি।’

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন মমতা : ভারতীয় মন্ত্রী

কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

আশাশুনিতে নিখোঁজ শিশু আলভীর ৭ দিনেও সন্ধান মেলেনি

ফের ইরানের তেল ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

ট্রাকচালক হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় মাদক বিক্রির  টাকা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল

চেয়ারম্যান  আব্দুল আলীমকে বিএনপির দলীয় মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিশাল বিক্ষোভ মিছিল