শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে নির্বাচনে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি : গোলাম পরওয়ার

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ২৮, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

সময় ডেস্ক :: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তিনি বলেন, এই অভিযোগের বিচার আল্লাহর ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার খুলনায় এক শিক্ষাশিবিরে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “জনরায়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি, ফয়সালা তিনিই করবেন।”

জামায়াতে ইসলামীরর এই নেতা আরও বলেন, নির্বাচন নিয়ে তাদের আপত্তি থাকলেও দেশের শান্তিশৃঙ্খলার স্বার্থে ফলাফল মেনে নিয়েছে দলটি। তবে এর অর্থ এই নয় যে, অন্যায় বা অনিয়ম মেনে নেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি এবং নির্বাচন প্রক্রিয়ায় নানা ধরনের কারসাজি করা হয়েছে।

বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান এবং বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হামিদুল ইসলাম শামীমের নিজ অর্থায়নে শীত বস্ত্র বিতরণ

কয়রায় দুর্যোগের সতর্ক বার্তা বিষয়ক এ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-নির্বাচনী টহল পরিচালনা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

জাতীয় সংগীত গাইলেও ইরানিয়ান ফুটবলারদের নতুন প্রতিক্রিয়া

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

শওকত চেয়ারম্যানের নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা

কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধি ব্যক্তি দিবস  উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা জারি, চলবে যেসব বাহন

আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ