শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জ্বালানিমন্ত্রীকে নিয়ে আমির হামজার বিস্ফোরক মন্তব্য, সংযত ভাষায় কথা বলার আহ্বান স্থানীয় বিএনপির

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ২৮, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে এক বিস্ফোরক মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর নেতা ও বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনার সময় মন্তব্য করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেছেন।

ওই বক্তব্যের ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিও ক্লিপ ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।

ভিডিও ওই বক্তব্যে আমির হামজাকে বলতে শোনা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলামবিদ্বেষী, আপাদমস্তক ইসলামবিদ্বেষী। যদি বলেন তিনি জামায়াতে ইসলামী বা চরমোনাই পীরের বিরোধী তা না, তিনি ইসলামবিদ্বেষী।

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে-আপনি বলেন। মুক্তিযোদ্ধারা এখনও বেঁচে আছেন। তাদের জিজ্ঞেস করেন, তারা ধর্মবিদ্বেষী বা ইসলামবিদ্বেষী কি না।

তিনি বলেন, আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম। পাঁচ লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না জেনারেটর চালাতে। একটি বড় মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের জীবন এখন বিপন্ন। এ ধরনের অযোগ্য মানুষদের দায়িত্ব না দিয়ে যোগ্যদের বসানো হলে এমন হাহাকার লাগত না।

এদিকে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমির হামজা কোথায় কী বলেন, তা তিনি নিজেই জানেন না। এই তো সেদিন মেডিকেল কলেজ হাসপাতাল চালু নিয়ে বললেন তিন দিনে ৫০ লাখ টাকার অফার পেয়েছেন। অথচ তাকে কারা টাকার অফার করেছে, তাদের নাম খোলাসা করছেন না। এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমাদের দলের নেতাদের নিয়ে আমির হামজা এমন মন্তব্য করতে পারেন না। তাকে সংযত ভাষায় কথা বলার আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফিংড়ীতে শহীদ শরিফ ওসমান হাদি স্মৃতি ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

জাতিসংঘের জরিপে সাতক্ষীরা -৩ সহ বিএনপি ১৬৫ টি আসনে এগিয়ে……কাজী আলাউদ্দীন

আশাশুনি বিএনপির সাবেক সভাপতির কবর জিয়ারতে ডাঃ শহিদুল আলম

শিক্ষার্থীদের মিলনমেলা পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান

আকবর ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ 

তালার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিব

খানপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জাতীয় শিক্ষা সপ্তাহে টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ