শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি:: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলায় এক বিশাল র‌্যালি বের হয়। উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে পারুলিয়া বাসষ্ট্যান্ডে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জান রোকন’র সভাপতিত্বে ও দেবহাটা দক্ষিণ শাখার সভাপতি আবু সাঈদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মো. নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সাবেক অফিস সম্পাদক মাওলানা মোজাহিদুল আলম, ছাত্রশিবিরের দেবহাটা উপজেলার সাবেক সভাপতি শেখ মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আশিকুজ্জামান আশিক, ছাত্রশিবিরের দেবহাটা উপজেলার সাবেক দায়িত্বশীল জাহাঙ্গীর আলম মিলন, দেবহাটা দক্ষিণ শাখার সেক্রেটারী মারুফ হোসেন, দেবহাটা উত্তর শাখার সেক্রেটারী সাফায়াত হোসেন প্রমুখ।

প্রধান অতিথি নাজমুল ইসলাম বলেন, দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রশিবির কে আরো বেশী করে কাজ করতে হবে। ছাত্রসমাজের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হতে হবে। কল্যাণ মূলক কাজের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্রসমাজের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। সকল প্রকার আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রশিবিরের আপসহীন সংগ্রাম অতীতের ন্যায় আগামীতেও জারি রাখতে হবে।
তিনি আরো বলেন, শত জুলুম নির্যাতন হত্যা করে ছাত্রশিবিরের আদর্শকে স্তব্ধ করা যাবেনা। বরং শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েই এই কাফেলা আজ আরও বেশি শক্তিশালী ও সুসংহত হয়ে কাজ করছে। তিনি শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ এবং ওসমান হাদীর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের হত্যার যথাযথ বিচার দাবি করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরানের সাথে যুদ্ধের মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল

সাতক্ষীরা-৩ আসনে এড. আলিফের জাপার দলীয় মনোনয়ন ক্রয়

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতেই হবে

ইতিহাসের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি: প্রধান উপদেষ্টা

বেহেস্তের প্রলোভন ও ভয়-ভীতিতে ধানের শীষের গণজোয়ার ঠেকাতে পারবেন না:পারুলিয়া জনসভায় আব্দুর রউফ

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুকি হ্রাসে আগাম সর্তকবার্তা প্রচারের বিষয়ে সভা

কয়রা উপজেলায় জল অধিকার বিষয়ক গণশুনানি

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না : প্রধানমন্ত্রী