বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

চিরনিদ্রায় শায়িত শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

সময় ডেস্ক : কোটি জনতার শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বাংলাদেশ শুধু নয়, মুসলিম বিশ্বের ইতিহাসের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল সাড়ে ৪টা ৪০ মিনিটে স্বামীর কবরের পূর্বপাশে তাকে সমাহিত করা হয়।

এরআগে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে বিপুল মানুষের অংশগ্রহণে জানাজা শেষে সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার লাশ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার লাশ সাবেক রাষ্ট্রপতি ও তাঁর স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে খালেদা জিয়ার লাশ কবরে রাখা হয়। পাঁচটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন হয়।

সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার লাশবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা ও নৌবাহিনীর সদস্যরা।

দাফনের প্রক্রিয়া চলার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তাঁর ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতা–কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান। দফন শেষে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারেক রহমান, তাঁর পরিবারের সদস্য এবং উপস্থিতি রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বেলা ৩টা বেজে ৪ মিনিটে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। জানাজার সময় ঢাকার বিভিন্ন রাস্তা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় আমিরে জামায়াতের আগমনে আশাশুনি সদর ইউনিয়ন জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ

কযরায় জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আশাশুনিতে ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে মতবিনিময় সভা

কয়রায় সুন্দরবন কোয়ালিশন প্রকল্পের অবহিতকরন সভা

আশাশুনির আনুলিয়ায় ১ কিঃমিঃ পিচের রাস্তা অবহেলা ও অনিয়মে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে

সাতক্ষীরা মেডিকেলে প্রথম বারের মত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিনিময়

খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড

“যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ”

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়