রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রায় গন অধিকার পরিষদের সভাপতি সহ ১৬ নেতা কর্মীর জামায়াতে যোগদান

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রা উপজেলায় গন অধিকার পরিষদের সভাপতি সহ ১৬ নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। যোগদানকৃতরা হলেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠিনক সম্পাদক হাছান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদস্য হাসান সরদার, আকবারুল হোসেন, মাসুম বিল্লাহ, কাজল, শহিদুল ইসলাম, আনিসুর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, এছার আলী ও আহাদ হাসান।

রবিবার (২৫ জানুয়ারী) সকাল ১০ টায় কয়রা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তারা যোগদান করেন । এ সময় উপজেলা জামায়াতের নেতা কর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী জিএম মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দল ও মতের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন। উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামাতের নেতৃত্বেই গণতন্ত্র ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সেই লক্ষ্যে নিয়ে তিনি সহ ১৬ জন নেতাকর্মি জামায়াতে যোগদান করেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্পের আওতায় পাইকগাছায় নদী পারাপার ও যাতায়াত ব্যবস্থা সহজ হচ্ছে

আশাশুনি এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

কয়রায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক ও ক্রীড়াপ্র তিযোগিতার পুরস্কার বিতরণ 

সাতক্ষীরা সদর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন

ভ্যাটিকান ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ অংশ নেবে না

Home

বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্থগিত রাখল ভারতীয় প্রতিষ্ঠান

বিওয়াইডি বাংলাদেশের ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম এর প্রথম দফা সফলভাবে সম্পন্ন