মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ

সময় ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত আবারও জানিয়েছে বিসিবি। ভারতেই বাইরেই বাংলাদেশের ম্যাচ আয়োজনে আরেক দফায় অনুরোধ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি।

ভিডিও কনফারেন্সে বিসিবির প্রতিনিধি ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারত সফরে না যাওয়ার ব্যাপারে অবস্থান পুনরায় নিশ্চিত করে বিসিবি এবং বাংলাদেশের মাচগুলি ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আহবান জানায়।

টুর্নামেন্টের সূচি এর মধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার দিকটি তুলে ধরে আইসিসি এবং বিসিবিকে তারা অনুরোধ করে অবস্থান পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু বিসিবি রয়ে যায় আগের অবস্থানেই।

সমাধান খুঁজে বের করতে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের মঙ্গল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যাপারটি নিয়ে আইসিসির সঙ্গে তারা গঠনমূলক সম্পৃক্ততা চালিয়ে যাবে।

ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই চলছে এই টানাপোড়েন। ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে আয়োজনের জন্য দুই দফায় আইসিসিকে অনুরোধ করে বিসিবি। ভারতের নিরাপত্তা ঝুঁকি নানা দিক তুলে ধরেও দ্বিতীয় মেইলে। সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাওয়ার পর বিশ্বকাপের এত কাছাকাছি এসে আইসিসির জবাবটাও অনেকটা অনুমিতই।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার শেষ হচ্ছে না তাই এখনই।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির খাজরায় ভূগর্ভের বালি উত্তোলন ও জবর দখলের জমি ভরাটের অভিযোগ

আশাশুনিতে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা

পারিবারিক জমি বন্টনে প্রতারণার অভিযোগে পরিবারের সদস্যদের মানববন্ধন

বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮

আশাশুনিতে তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা

শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর-আব্দুর রউফ

ডিপজলের বিরুদ্ধে মামলা: অভিযোগের সত্যতা পায়নি সিআইডি

দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী