বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৪, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

 ডেস্ক নিউজ : এক দিনে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পৃথক ঘটনায় দুই সীমান্ত এলাকায় উত্তেজনা বিচার করছে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের পর এবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিএসএফের গুলিতে সুখিরাম উরাংয়ের (২৫) মৃত্যু হয়েছে। তিনি মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মুরইছড়া সীমান্ত এলাকায় বিনা উসকানিতে কোনো কারণ ছাড়াই সুখিরাম উরাংয়ের ওপর গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন জানান, নিহত সুখিরাম উরাং পেছনে ডানপাশের পাজরে গুলিবিদ্ধ হন। হাসপাতাল থেকে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল এএসএম জাকারিয়া জানান, মুরইছড়া সীমান্তে এক যুবকের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি ভারতীয় বিএসএফ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে বর্তমানে এলাকায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠক চলছে।

এর আগে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সবুজ ইসলাম (৩০) নামে ওই যুবকের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পঁচাভান্ডার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ফুলকাডাবরী গ্রামের খালপাড়া এলাকার বিপরীতে বাংলাদেশের জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার সীমান্ত এলাকা। বৃহস্পতিবার গভীর রাতে উভয় দেশের সীমান্তের প্রধান পিলার ৮৬৪ নম্বরের ৫ নম্বর উপপিলারের কাছ দিয়ে বাংলাদেশ ও ভারতের ৮ থেকে ১০ জন গরু আনা-নেওয়ার চেষ্টা করে। এ সময় বাংলাদেশি গরু পারাপারকারীরা ভারতীয় অংশের প্রায় ৩০ গজ অভ্যন্তরে চেনাকাটা সীমান্ত এলাকায় যায়। সেখানে ভারতের ১৬৯ কোচবিহার রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি যুবক সবুজ ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি জানতে পেরে বিজিবি-৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শমসেরনগর ক্যাম্পের কমান্ডার ও টহলদল ঘটনাস্থলে যায়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা 

পাটকেলঘাটার খোরদো জামিয়াতুল সুন্নাহ মাদরাসা কমপ্লেক্সের আজীবন সদস্য সম্মেলন

আশাশুনিতে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার-২

ইরানে দ্রুত জয় চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু এখন চড়া মূল্য দিতে হচ্ছে

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্লেজার প্রদানসহ গুচ্ছ সিদ্ধান্ত

ফের ইরানের তেল ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ