রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

তালায় ইসলামি ছাত্র শিবিরের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ

এস এম মোতাহিরুল হক :: ”মেধা সততা ও দেশ প্রেমে গড়ি আগামীর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তালায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ।

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ ঘটিকায় তালা উপজেলা পরিষদ চত্বর হতে মিছিল শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাকবাংলোর তিন রাস্থার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে তালা থানা শিবিরের সভাপতি আল-জামালুল বান্নার সাভাপত্তিত্বে ও তালা থানা শিবিরের সেক্রেটারী শাহেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান শামীম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ইমামুল ইসলাম, শিবিরের জেলা অফিস সম্পাদক জিএম নাহিদ হাসান, জেলা শিবির নেতা আনোয়ার হোসেন, পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি মুজাহিদ হাসান, সেক্রেটারী ওমর ফারুক, সাবেক থানা সেক্রেটারী সাব্বির হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ন্যায় ও আদর্শের সংগঠন, কোনো জুলুম নির্যাতনে বিগত বছর গুলোতে যেমন নিঃশেষ করা যায়নি, সেভাবে আগামীতে এই দেশে অতন্দ্র প্রহরীর ন্যায় ভুমিকা পালন করবে। রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনের হাঁ ভোটকে জয়যুক্ত করা আহ্বান জানাই।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৩৮ টাকা

ভারতে ডাইনি সন্দেহে ঘরে স্বামী-স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তারেক রহমান:  জুয়েল

কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

জোট ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের: ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ

পুরুষদের যে ৫ গুণে হাবুডুবু খান নারীরা!

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল

২৯ মার্চ বিকাল ৩টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার প্রদান