বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগদানকারীদের শুভেচ্ছা জানাল সাতক্ষীরা ছাত্রদল

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে সদ্য বিএনপিতে যোগদানকারী সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে ডক্টর রবিউল ইসলাম খানের কার্যালয়ে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে বিএনপিতে যোগদানকারীদের এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানসহ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানকারী সদস্যদের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, শহর কৃষক দলের সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, কুশখালি ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা শহর ছাত্রদল এর সদস্য শরিফুল ইসলাম , সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা সামিউল ইসলাম স্বাধীন, সিটি কলেজ ছাত্রনেতা নাফিস রেজা, শাহরিয়াজ কামাল ও বিথার রবিউল খান প্রমুখ।

জাতীয়তাবাদী দল বিএনপিতে সদ্য যোগদানকারী সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বিএনপির আদর্শ্যে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে সদ্য যোগদানকারীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির জন্য নতুন প্রত্যাশার প্রতীক হয়ে কাজ করবে। তার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন। সাতক্ষীরা জেলা নাগরিক ঐকের সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ জন সদস্য গত ১ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার নেতৃবৃন্দের হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেন।

এসময় ফুলের শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপিতে যোগদানকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

দেশে আড়াই লাখ টন জ্বালানি তেল মজুত রয়েছে : জ্বালানি বিভাগ

নিউরোসায়েন্সেসে গুলিবিদ্ধ শিশু হুজাইফা

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

পাইকগাছার চাঁদখালীতে অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:

আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

সাতক্ষীরায় অসুস্থ ব্যক্তিকে দেখতে হাসপাতালে সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ 

কুখরালীতে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে আলহাজ্ব মো. আব্দুল রউফের নির্বাচনী পথসভা

সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ