সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৩০, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

সময় ডেস্ক :: খুলনা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী লরি আটক করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনার তেলবাহী একটি লরি (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৪৪৭) খুলনা থেকে সাত হাজার লিটার পেট্রোল নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন দোকানে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে লরিটি সাতক্ষীরা সদর থানার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রামের সড়কে পৌঁছালে স্থানীয় লোকজন লরিটি আটক করে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটি জব্দ করে। এ সময় তেল পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় পুলিশ তেলসহ লরিটি থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত : প্রণয় ভার্মা

সাতক্ষীরা-০৩ আসনে নমিনেশন জমা দিলেন জাপার এড আলিফ হোসেন

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমলা হ্যারিসের

বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময় : মির্জা ফখরুল

কয়রায় ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধুর মৃত্যু

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরার উদ্যোগে দূর্গতদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম: পাল্টে যেতে পারে ভোটের অঙ্ক